1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আইসিজে’র শুনানিতে দক্ষিণ আফ্রিকা: বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মঙ্গলবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছে দক্ষিণ আফ্রিকা।

flag south africa

হেগে অনুষ্ঠিত শুনানির দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি জাইমিয়ন হেন্ড্রিকস স্পষ্টভাবে বলেন, ‘আন্তর্জাতিক আইন ইসরায়েলকে যুদ্ধের কৌশল হিসেবে অনাহারকে ব্যবহার করতে নিষেধ করে, এমনকি অবরোধ বা নিষেধাজ্ঞার মাধ্যমেও। ইসরায়েল অবৈধভাবে দখল করে রাখা সুরক্ষিত ফিলিস্তিনি জনগণকে সম্মিলিতভাবে শাস্তি দিতে পারে না।’

হেন্ড্রিকস আরও অভিযোগ করেন, ইসরায়েল ‘ক্ষুধা ও অনাহারের সব ধরনের কৌশল প্রয়োগ করেছে, খাদ্য ব্যবস্থার মাধ্যমে দুর্ভোগ ও মৃত্যুর মাত্রা নিয়ন্ত্রণকে এমন পর্যায়ে নিয়ে গেছে যা গণহত্যার শামিল।’ তিনি জোর দিয়ে বলেন, ‘ইসরায়েলি কর্মকর্তাদের ভিন্নভাবে চিত্রিত করার ভয়াবহ প্রচেষ্টা সত্ত্বেও, ফিলিস্তিনিরা মানুষ।’

দক্ষিণ আফ্রিকার এই প্রতিনিধি ইসরায়েলের প্রতি আহ্বান জানান যেন দেশটি জাতিসংঘের সঙ্গে সরল বিশ্বাসে সহযোগিতা করে এবং দখলদার শক্তি হিসেবে খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করে। পাশাপাশি জাতিসংঘ, তৃতীয় রাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মানবিক পণ্য, অত্যাবশ্যকীয় পরিষেবা ও উন্নয়ন সহায়তার অবাধ প্রবেশ সহজতর করার বাধ্যবাধকতা মেনে চলার ওপরও জোর দেন তিনি।

 

 

হেন্ড্রিকস ইসরায়েলকে ‘অবিলম্বে ও সম্পূর্ণভাবে শত্রুতা বন্ধ’ এবং ‘উএনআরডব্লিউএ ও অন্যান্য জাতিসংঘ সংস্থাকে তাদের নির্ধারিত কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার’ আহ্বান জানান।

জাতিসংঘের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের ‘অবশ্যই ইসরায়েলের আরোপিত বাধা অপসারণের দাবি জানাতে হবে’ এবং মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখতে হবে। তিনি তৃতীয় রাষ্ট্রগুলোকে ইসরায়েলের আন্তর্জাতিকভাবে বেআইনি কাজ, যেমন উনরুয়াকে নিষিদ্ধ করা, তা স্বীকার না করার এবং এই ধরনের কাজ বন্ধ করার জন্য সহযোগিতা করার আহ্বান জানান। একইসাথে তিনি রাষ্ট্রগুলোকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ থেকে বিরত থাকার অনুরোধ করেন।

 

 

এর আগে, শুনানিতে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের মহাপরিচালক জেন ডাঙ্গর আদালতকে বলেন, ‘মানবিক সহায়তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে। এই পতন পরিকল্পিত।’

আরেক দক্ষিণ আফ্রিকান প্রতিনিধি নোকুখানিয়া জেলে বলেন, ‘ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইনে সুনির্দিষ্টভাবে নিষিদ্ধ পদক্ষেপ – ব্যাপক জোরপূর্বক বাস্তুচ্যুতি, সম্পত্তি ধ্বংস, ঔপনিবেশিক বসতি স্থাপনকারীদের স্থানান্তর এবং এমনকি ফিলিস্তিনি জনগণের ইতিহাস মুছে ফেলার জন্য স্কুলের পাঠ্যক্রমকে লক্ষ্যবস্তু বানানো, চাপিয়ে দিতে পারে না।’

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চালানো নৃশংস হামলায় ৫২,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!