1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) একাধিক উৎসের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ‘পুনরায় নিশ্চিত করেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূর্ণ-বিচূর্ণ আঘাত মোকাবিলা করা আমাদের জাতীয় সংকল্প’ এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর তার ‘পূর্ণ আস্থা ও বিশ্বাস’ রয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী মোদির বার্তায় ২৬ জনকে হত্যাকারীদের (কাশ্মীরে) বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে।

এদিকে, দেশটির সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজ বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহানসহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেন মোদি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মোদি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌসেনারা ‘যখন খুশি, যেখানে খুশি’ পহেলগামে হামলার বদলা নিতে পারে। কোথায়-কীভাবে হামলা চালানো হবে, কীভাবে পরিকল্পনা করা হবে- সেই সংক্রান্ত বিষয়ে কোনো বাহিনীর হাত-পা বেঁধে রাখা হবে না।

এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মোদি তিন বাহিনীর ওপরই পূর্ণ আস্থা রাখছেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠীর সামনেই মোদি বলেছেন যে, ‘আমাদের প্রতিক্রিয়া কী হবে, কীভাবে হবে সেই পদক্ষেপ নেয়া হবে। টার্গেট কী হবে এবং কখন অ্যাকশন নেওয়া হবে, তা নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা আছে (সশস্ত্র বাহিনীর)।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!