1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ওলো’ নামে অদৃশ্য নতুন রঙ আবিষ্কারের দাবি মার্কিন বিজ্ঞানীদের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

আল জাজিরা

মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী দাবি করেছেন, তাঁরা এমন এক নতুন রঙ আবিষ্কার করেছেন— যা মানুষ চোখ খালি চোখে দেখতে পারে না — তবে বিশেষ প্রযুক্তির সহায়তায় সেটি দেখা সম্ভব। রঙটির নাম রাখা হয়েছে “ওলো”।

গবেষকরা জানান, ‘ওলো’ রঙের অভিজ্ঞতা নেওয়া সম্ভব হয়েছে একটি বিশেষ ডিভাইসের মাধ্যমে, যা ‘দ্য উইজার্ড অব অজ’ -এর অনুপ্রেরণায় তৈরি। এই প্রযুক্তিতে লেজার পালস সরাসরি চোখে নিক্ষেপ করে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়েছে।

কী বলছে গবেষণা?

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের গবেষকরা সম্প্রতি ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে এই আবিষ্কারের বিস্তারিত প্রকাশ করেছেন।

তাঁরা ব্যাখ্যা করেন, ‘অজ’  নামে একটি প্রযুক্তি তৈরি করা হয়েছে, যা মানুষের দৃষ্টিশক্তিকে প্রতারিত করে এই নতুন রঙ দেখার অভিজ্ঞতা দেয়। উল্লেখ্য, ওজের জাদুকর গল্পে (দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব অজ) শহরটিকে সবুজ দেখানোর জন্য বিশেষ চশমা ব্যবহার করা হয় — গবেষণার এই প্রযুক্তির নামকরণ সেই কল্পকাহিনির অনুপ্রেরণায়।

মানুষ কীভাবে রঙ দেখতে পায়?

মানব চোখে রেটিনায় তিন ধরনের ফটোসেন্সিটিভ কোষ বা ‘কোণ সেল’ রয়েছে — ‘এস’ কোণ নীল রঙের জন্য, ‘এম’ কোণ সবুজের জন্য এবং ‘এল’ কোণ লাল রঙের জন্য। এদের সংকেত মস্তিষ্কের ভিজ্যুয়াল কর্টেক্সে পৌঁছে গিয়ে— আমাদের রঙ দেখার অনুভূতি তৈরি করে।

কিন্তু স্বাভাবিক অবস্থায় কোনও নির্দিষ্ট কোণ সেল এককভাবে সক্রিয় হয় না। ‘এম’ কোণ সবসময় কিছুটা ‘এস’ ও ‘এল’ কোণের  সাথে ওভারল্যাপ করে কাজ করে। গবেষকরা ভাবছিলেন, যদি কেবলমাত্র ‘এম’ কোণগুলো সক্রিয় করা যায়, তাহলে কেমন রঙ দেখা যাবে?

কীভাবে ওলো আবিষ্কৃত হলো?

এই প্রশ্নের উত্তর খুঁজতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক রেন এনজি এবং অপ্টোমেট্রি বিভাগের অধ্যাপক অস্টিন রুরডা মিলে তৈরি করেন ‘অজ’ ডিভাইসটি। এটি অতি ক্ষুদ্র ডোজের লেজার ব্যবহার করে— একেবারে নির্দিষ্ট ফটোসেপ্টর কোষগুলিতে আলোক প্রক্ষেপণ করে।

২০১৮ সালে এই কাজ শুরু করেন ডক্টরাল ছাত্র জেমস কার্ল ফং, এবং পরবর্তীতে হান্না ডয়েল এই পরীক্ষা পরিচালনা করেন, যেখানে মানব বিষয়ীরা ‘ওলো’ দেখতে সক্ষম হন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!