1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভারত-পাকিস্তান উত্তেজনায় খালিস্তান নেতা পান্নুন: পাঞ্জাব দিয়ে ভারতীয় সেনা যেতে দেব না

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বিরুদ্ধে যুদ্ধাবস্থার মধ্যে চীনের পর এবার পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা ‘খালিস্তান আন্দোলনের’ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন।

চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের চলমান চরম উত্তেজনায় ইসলামাবাদের প্রতি সংহতি জানিয়ে খালিস্তান আন্দোলনের এই নেতা বলেছেন, আমরা পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেবো না।’

যুক্তরাষ্ট্র থেকে দেওয়া এক ভিডিও বার্তায় শিখ এই নেতা শিখ সম্প্রদায় ও পাকিস্তানের গভীর সংহতির ওপর জোর দিয়েছেন। খবর জিও নিউজের।

তিনি বলেছেন, আমরা ২ কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। পান্নুন বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণ করার জন্য পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেব না।

শিখসহ অন্য সংখ্যালঘুদের প্রতি ভারতের আচরণের তীব্র সমালোচনা করে খালিস্তান আন্দোলনের নেতা বলেন, সংখ্যালঘুদের- বিশেষ করে শিখদের প্রতি নিপীড়ন সবার কাছেই পরিষ্কার। তিনি ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার দিকে ইঙ্গিত করে বলেন, এটা ১৯৬৫ কিংবা ১৯৭১ নয়; এটা ২০২৫।

খালিস্তান আন্দোলনের এই নেতা পাকিস্তানের নামের অর্থেরও প্রশংসা করেন। তিনি বলেন, দেশটির নাম ‘পাকিস্তান’, যা পবিত্রতার ইঙ্গিত দেয়। এটি আমাদের ঐতিহ্য যে আমরা কখনই আক্রমণ শুরু করি না। আমরা কখনো তা করবও না।

ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পান্নুন বলেন, আক্রমণকারীরা বেঁচে থাকেন না। আর তা ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদি বা অমিত শাহ হোন না কেন।

ভারতের প্রধান প্রধান নেতাদের আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি করা হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। খালিস্তানি এই নেতা বলেন, আমরা মোদি, অজিত দোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকেও বিচারের মুখোমুখি করব।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভারত মিথ্যা হামলার নীলনকশা সাজিয়েছে বলে অভিযোগ করেছেন গুরপতওয়ান্ত সিং পান্নুন।

তার দাবি, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মুসলিমদের ওপর চালানো অত্যাচার জায়েজ করার জন্য দেশটির ক্ষমতাসীনরা নিজ হিন্দু নাগরিকদের হত্যা করছে। রাজনৈতিক ফায়দা এবং ভোট লাভের আশায় এই হামলা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!