1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধ, ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে মসলা বিক্রেতা নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক মসলা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) রাতে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটে ওইদিন দুপুরে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের কুড়ারপাড় এলাকায়। নিহত ব্যক্তির নাম মাহবুল হোসেন (৪৪)। তিনি পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত আলেপ উদ্দিন (৫১) একই ইউনিয়নের কুড়ারপাড় গ্রামের আছম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাহবুল হোসেন ফেরি করে মসলা বিক্রি করতেন এবং অভিযুক্ত আলেপ উদ্দিনও স্থানীয়ভাবে ঝালমুড়ি বিক্রি করতেন। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সম্পর্কের কারণে মাহবুল আলেপ উদ্দিনের কাছে কিছু টাকা ধার নেন। আজ আলেপ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন মাহবুল, তখন তার পথরোধ করা হয়। পরে পাওনা টাকা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এই তর্কের মধ্যেই আলেপ উদ্দিন তার হাতে থাকা চাকু দিয়ে মাহবুলকে আঘাত করেন। আহত মাহবুলকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান ব‌লেন,” এ ঘটনায় মামলা ন‌থিভূক্ত হ‌য়ে‌ছে এবং অভিযুক্ত‌কে গ্রেপ্তার ক‌রা হ‌য়ে‌ছে। মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন্য কু‌ড়িগ্রাম ম‌র্গে র‌য়ে‌ছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!