1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

বিল পরিশোধ করতে না পারায় হাসপাতাল ছাড়ার আশঙ্কা সুজনের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার করাতি পাড়া গ্রামের যুবক সুজন মাহমুদ ২০২৩ সালের ৩০ জুন একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার স্পাইনাল কর্ডে গুরুতর ইনজুরি হয়, ফলে শরীরের নিচের অংশ সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে। গত প্রায় দুই বছর ধরে তিনি বিছানায় শুয়ে জীবনযাপন করছেন।

দুর্ভাগ্যজনকভাবে এই দীর্ঘ শয্যাশায়ী অবস্থায় তার শরীরে পচন ধরে, যা ছিল অত্যন্ত মর্মান্তিক ও কষ্টকর। বর্তমানে চিকিৎসার ফলে অবস্থার কিছুটা উন্নতি হলেও সুজন এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

বর্তমানে তিনি সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্‌ড (CRP)-এ চিকিৎসাধীন আছেন। ধাপে ধাপে উন্নতির দিকে এগোলেও তার চিকিৎসার ব্যয়ভার বহন করা এখন তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। হাসপাতালের বিল পরিশোধে ব্যর্থ হলে যেকোনো সময় তাঁকে হাসপাতাল থেকে দিতে হতে পারে, যা তার চিকিৎসা প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলবে।

সুজনের বাবা একজন রিকশাচালক। তার পরিবার ইতোমধ্যেই প্রায় সর্বস্বান্ত। এই দীর্ঘ চিকিৎসাযাত্রায় সমাজের অনেক হৃদয়বান মানুষ এগিয়ে এসেছিলেন, তবে চিকিৎসা চালিয়ে যেতে আরও অর্থের প্রয়োজন।

এই কঠিন সময়ে আবারো সমাজের সহানুভূতিশীল, দানবীর ও সহৃদয় মানুষদের কাছে আবেদন জানানো হচ্ছে, সুজনের পাশে দাঁড়ান। তার চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনাদের সহায়তা অত্যন্ত জরুরি।

সহায়তার জন্য বিকাশ পার্সোনাল নাম্বার: 01953238738 (সরাসরি সুজন মাহমুদের নাম্বার) – চাইলে এই নাম্বারে কল করে তার বর্তমান অবস্থার খোঁজখবরও নেয়া যাবে।

আপনার একটু সহযোগিতাই সুজনের জীবনে আশার আলো হতে পারে। আসুন, মানবিকতার হাত বাড়াই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!