1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মন দিয়ে মানুষের কথা শুনে নিজের জন্য প্রাসঙ্গিক তথ্য আলাদা করতে পারে কুকুর: গবেষণা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

বিবিসি

নতুন এক গবেষণায় দেখা গেছে, কুকুরেরা মানুষের কথা ‘শোনার’ সক্ষমতা রাখে। গবেষণায় জানা গেছে, কুকুরের মস্তিষ্কে এমন ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে তারা মানুষের কথা শোনার সময় নিজেদের জন্য প্রাসঙ্গিক তথ্য আলাদা করে নিতে পারে। খবর বিবিসি’র।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, দীর্ঘ কথোপকথনের মধ্যে যদি কুকুরের নামের মতো কিছু নির্দিষ্ট শব্দ থাকে, এবং মানুষ যদি সরাসরি তাদের সঙ্গে কথা না-ও বলে, তাহলেও কুকুর সেই গুরুত্বপূর্ণ শব্দগুলো চিনেতে পারে।

গবেষণার প্রধান লেখক ও সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ডেভিড রেবি বলেন, এটি মানুষ কুকুরকে পোষ মানানোর ফল হতে পারে। তবে নেকড়ে ও অন্যান্য বন্য প্রাণীর মধ্যেও এমন ধরনের ক্ষমতা রয়েছে কি না, তা জানার জন্য আরও গবেষণা করা প্রয়োজন।

‘আমাদের গবেষণায় দেখা গেছে, কুকুরেরা একঘেয়ে ও গুরুত্বহীন কথার মধ্য থেকেও নিজের জন্য গুরুত্বপূর্ণ শব্দ খুঁজে বের করতে ও চিনতে পারে। এমনকি যখন আমরা তাদের মনোযোগ আকর্ষণের জন্য যে স্বরের ভিন্নতা ব্যবহার করি, সেটা না থাকলেও।’

গবেষণায় অংশ নেওয়া লিংকন বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল গবেষক ড. হলি রুট-গুতেরিজ বলেন, ‘এই ফলাফল দেখায়, কুকুরেরা আমাদের কথা কত ভালোভাবে শোনে এবং আমরা যা বলি, তার কতটা তারা বোঝে।’

তিনি আরও বলেন, কুকুরেরা বুঝতে পারে যে মানুষ তাদের নাম ধরে ডাকছে মনোযোগ পাওয়ার জন্য। যদিও প্রায় সব সময়ই এটি হয় আদুরে স্বরে, যাকে আমরা ‘বেবি টক’ বলি।

ড. রুট-গুতেরিজ জানান, গবেষকেরা জানতে চেয়েছিলেন কুকুরেরা শুধু আনন্দের স্বরেই সাড়া দেয় কি না, নাকি তারা একঘেয়ে স্বরে বলা একটি বাক্যের ভেতরেও নিজের নাম চিনে নিতে পারে।

গবেষণায় বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি কুকুর যেমন, ডাকশুন্ড ও সেন্ট বার্নার্ড অংশ নিয়েছিল।

গবেষকেরা জানিয়েছেন, ভবিষ্যতে তারা পরীক্ষা করে দেখবেন ঠিক কোন বয়স থেকে কুকুর ছানাগুলো মানুষের কথাবার্তায় সাড়া দিতে শুরু করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!