1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে ১৭৬ বোতল ভারতীয় মদ আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ১৭৬ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্ত এলাকা থেকে এসব মদ আটক করা হয়।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জামালপুরে অবস্থিত বিজিবির ৩৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।

তিনি জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় বিজিবির বড়াইবাড়ী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৭-৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ী এলাকায় অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই রাতে ইজলামারী বিওপির সদস্যরা আরেকটি অভিযান চালিয়ে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৬-১-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারবান্দা নামক এলাকা থেকেও মালিকবিহীন অবস্থায় আরও ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

মোহাম্মদ শামছুল হক আরও জানান, বিজিবির মহাপরিচালক ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় মাদক ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি অঙ্গীকারবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!