1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ওয়াকফ আইন প্রত্যাখান মমতার, রাজনৈতিক স্বার্থে দাঙ্গা না লাগানোর অনুরোধ

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন, তার সরকার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রণীত ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করবে না।

শনিবার (১২ এপ্রিল) মুর্শিদাবাদ জেলার সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রসঙ্গ টেনে মমতা জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং রাজনৈতিক স্বার্থে দাঙ্গা না লাগানোর জন্য সব ধর্মের সকল মানুষের প্রতি অনুরোধ করেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বাংলায় এক পোস্টে লেখেন, ‘আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও [বাস্তবায়ন] হবে না। তাহলে দাঙ্গা কিসের?’

মমতা ব্যানার্জি জনগণের প্রতি আবেদন জানিয়ে আরও বলেন, ‘সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।’

গতকাল শুক্রবারের জুমার নামাজের পর মুর্শিদাবাদের কিছু অংশে সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইন বিষয়ে কিছু গুজব ছড়িয়ে পড়লে তার জেরে এ সহিংসতা শুরু হয়। এর পরদিনই মুখ্যমন্ত্রী মমতা এ বিবৃতি দিলেন।

পুলিশ মহাপরিচালক রাজীব কুমারের ভাষ্যমতে, ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ফলে এলাকাজুড়ে ব্যাপক অস্থিরতা তৈরি হয়, যার জেরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সহিংসতায় অন্তত ১৫ জন পুলিশ কর্মকর্তা আহত হন। সরকারি ভবন, পুলিশ ফাঁড়ি, রেলওয়ে অফিস এবং দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় বাসিন্দারা এই বিশৃঙ্খল পরিস্থিতিকে ‘ভয়াবহ রাত’ হিসেবে বর্ণনা করেছেন। তারা অভিযোগ করেন, প্রথম দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল না।

‘কোনো পুলিশ ছিল না। তারা ভয়ে ছিল। আমাদের মতো তারাও ঘরে বসে ছিল,’ বলেন ধুলিয়ানের এক দোকানদার। তার ব্যবসাপ্রতিষ্ঠান ওই সহিংসতায় পুড়ে যায়।

মমতা ব্যানার্জি তার পোস্টে জনগণকে স্মরণ করিয়ে দেন, এই বিতর্কিত ওয়াকফ আইন তার দল তৃণমূল কংগ্রেস নয়, বরং বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রণয়ন করেছে।

তিনি বলেন, ‘মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।’

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি। ‘দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না।’

মুখ্যমন্ত্রী মমতা কিছু রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহারের অভিযোগও তোলেন। তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!