1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, বাংলাদেশ কি খেলতে পারবে?

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ১২৮ বছর পর আরও একবার অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নারী ও পুরুষ ক্রিকেট ইভেন্টে থাকবে ছয়টি করে দল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড বুধবার বিষয়টি চূড়ান্ত করেছে।

প্রতিটি ক্যাটাগরির জন্য মোট ৯০ জন অ্যাথলেটের কোটা বরাদ্দ করা হয়েছে। সে অনুযায়ী টি-টুয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্টে ছয় দলকে ১৫ জনের দল সাজাতে হবে। ‘বিগেস্ট শো অন আর্থ’ খ্যাত প্রতিযোগিতার জন্য কীভাবে দল বাছাই করা হবে, তা এখনও জানায়নি আইওসি।

আইসিসি অবশ্য আইওসিকে পরামর্শ দিয়েছে, একটি নির্দিষ্ট সময়ের টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নারী ও পুরুষ ক্রিকেটের দলগুলো নির্বাচন করার জন্য। কিন্তু আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি খেলার সুযোগ পেলে, জায়গা বাকি থাকবে পাঁচ দলের জন্য।

সেক্ষেত্রে র‌্যাঙ্কিংয়ের সেরা ৬ দল নিয়ে অলিম্পিক হলে সেখানে সুযোগ থাকবে না বাংলাদেশের। স্বাগতিক যুক্তরাষ্ট্র সরাসরি সুযোগ পেলে সম্ভাবনা আরও কমবে বাংলাদেশের। তবে বাছাইপর্ব হলে তখন খুলে যাবে সম্ভাবনার দুয়ার।

অলিম্পিকে ক্রিকেট হয়েছিল একবারই। ১৯০০ সালে প্যারিসে ক্রিকেটে অংশ নিয়েছিল কেবল গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!