1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিলমারীতে মা-মেয়েকে উত্যক্তকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ২০, একজন রংপুর মেডিকেলে ভর্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় মা-মেয়েকে উত্যক্তের ঘটনায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় তিস্তা সেতুর আশপাশের এলাকা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে কয়েক দফায় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আলমগীর হোসেন নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ এপ্রিল) চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খড়খড়িয়া গ্রামের পশির উদ্দিনের স্ত্রী ও মেয়ে দ্বিতীয় তিস্তা সেতু এলাকায় ঘুরতে গেলে হরিপুর এলাকার তিন যুবক বিজয়, পাভেল ও সুমন তাদের গোপনে ছবি তুলে এবং উত্যক্ত করার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ করেন চিলমারীর সাজু ও মোতালেব নামের দুই যুবক। এতে উত্যক্তকারী যুবকরা তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে।

পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ খড়খড়িয়া গ্রামের আলমগীর হোসেন তার ভুট্টা ক্ষেতে গেলে হরিপুর এলাকার মিস্টারসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। মারধরের ফলে তার শরীরে জখম, পাঁচটি দাঁত ভেঙে যায় এবং পায়ে টেঁটার আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

এ ঘটনার পর উভয় গ্রামের লোকজন মাইকিং করে সংঘর্ষে জড়ায়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে অংশ নেয় শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুড়িগ্রাম থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং ২টি টেঁটা, একটি বাইসাইকেলের ক্র্যাংক ও বিপুল পরিমাণ লাঠি উদ্ধার করে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, ছবি তোলা ও উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দুই পক্ষের সঙ্গে আলোচনা করে উত্তেজনা নিরসনের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!