1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে সেনাবাহিনীর দুদিনব্যাপী অনুপ্রেরণামূলক সেমিনার উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

এনামুল হক,নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম শ্রেণির গেজেটেড কমিশন অফিসার পদে যোগদানে উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের জন্য দুদিনব্যাপী একটি অনুপ্রেরণামূলক সেমিনার শুরু হয়েছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১০টায় উলিপুর উপজেলা পরিষদ হলরুমে রংপুর অঞ্চলের ৬৬ পদাতিক ডিভিশনের একটি ইউনিটের আয়োজনে এ সেমিনারের উদ্বোধন করা হয়।

সেমিনারে কুড়িগ্রাম স্টেডিয়ামে অবস্থানরত অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাফায়েত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল আলম, উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান খোকন, উলিপুর মহিলা কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়সহ বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, অধ্যাপক এবং দুই শতাধিক মেধাবী শিক্ষার্থী।

সেমিনারটি শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও সেনাবাহিনীতে যোগদানের আগ্রহ সৃষ্টি করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!