1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেফতার, জব্দ নগদ টাকা ও সরঞ্জামাদি

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জুয়ার আসর থেকে ছয়জন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার ৩৫০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে রাজারহাট উপজেলার চাকির পশার ইউনিয়নের নবগ্রাম পদ্মার পাড় এলাকার একটি ভুট্টা ক্ষেতে খালের পাশে গোপনে চলা জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়, তবে আরও প্রায় ১৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সময় ব্যবহৃত ছয়টি গুটি, একটি ডাব্বু, একটি মোবাইল ব্যাটারিচালিত লাইট, বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিক পেপারে মোড়ানো জুয়ার গুটি এবং জুয়া খেলার জন্য ব্যবহৃত প্লাস্টিকের চট জব্দ করা হয়েছে। উদ্ধার করা নগদ অর্থের পরিমাণ ২৪ হাজার ৩৫০ টাকা।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জুয়া দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!