1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার যুগ্মসচিব দেলোয়ার হোসেন

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

রাজারহাট প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বাস্থ্য সেবা বিভাগের (ক্রয় ও সংগ্রহ অধিশাখা) যুগ্মসচিব মো. দেলোয়ার হোসেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে তিনি ৫০ শয্যাবিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি রোগীদের কাছ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবার সরবরাহ এবং ওষুধপত্রের মান সম্পর্কে খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি জনবল সংকটের বিষয়টি তুলে ধরে চিকিৎসা সেবার মানোন্নয়ন ও পরিপূর্ণ সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!