রনবীর রায় রাজ,ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি:
প্রায় ১৩০ বছরের পুরনো ঐতিহ্যবাহী দক্ষিণা ভাগ্নি কালির মেলা শনিবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ঝাউকুটি গ্রামে, বারোমাসিয়া নদীর তীরে এই মেলা আয়োজন করা হয়। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও চৈত্র মাসের অষ্টমী তিথিতে দক্ষিণা ভাগ্নি কালি পূজার আয়োজন করা হয়।
পূজা উপলক্ষে মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের মানুষ সমাগম ঘটে। মেলা এক ধরনের সামাজিক ও ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়।
পূজা শেষে মা কালির উদ্দেশে পুষ্প অঞ্জলি অর্পণ ও ছাগল এবং কবুতর বলি দেওয়া হয়। বলি শেষে প্রসাদ বিতরণ করা হয়। এর পরেই শেষ হয় ঐতিহ্যবাহী কালির মেলা।
Leave a Reply