1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে শ্বশুর পরিবারের বিরুদ্ধে জামাই হত্যার অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে জমি রেজিস্ট্রেশন নিয়ে পারিবারিক বিরোধের জেরে জামাই আমানুর রহমানকে পরিকল্পিতভাবে পিটিয়ে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্বশুর, শ্যালক, শ্যালিকা এবং স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহতের বাবা মঞ্জিল হক।

স্থানীয় সূত্র এবং অভিযোগ থেকে জানা যায়, রাজারহাট সদর ইউনিয়নের বোতলার পাড় ছাট মল্লিকবেগ গ্রামের বাসিন্দা মঞ্জিল হকের পুত্র আমানুর রহমান একই ইউনিয়নের দেবীচরণ মন্ডলের বাজার এলাকার বাচ্চা বাইয়োর মেয়ের জামাতা ছিলেন। তিনি সম্প্রতি প্রায় ২০ লক্ষাধিক টাকা দিয়ে একটি জমি কিনতে বায়না করেন এবং অধিকাংশ টাকা জমির মালিককে পরিশোধ করেন। ঈদের ছুটি শেষে জমির রেজিস্ট্রেশনের কথা চলছিল।

এই সময় আমানুরের স্ত্রী আকলিমা আক্তার এবং শ্বশুর বাচ্চা বাইয়ো ওই জমি আকলিমার নামে রেজিস্ট্রি করার জন্য চাপ দিলে আমানুর তাতে অসম্মতি জানান। এনিয়ে পারিবারিক কলহ চরমে পৌঁছায়।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আমানুরের স্ত্রী, শ্যালক, শ্যালিকা ও শ্বশুর মিলে তাকে অমানুষিকভাবে শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে গুরুতর আহত আমানুরকে জোর করে মুখে বিষ ঢেলে হত্যা করার চেষ্টা চালানো হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে প্রথমে তাকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কুড়িগ্রাম সরকারি হাসপাতালে রেফার্ড করা হয়। অবস্থার আরো অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে আমানের পিতা মঞ্জিল হক রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বলেন, ওসি স্যার ছুটিতে রয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!