1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে চরবিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে ব্রহ্মপুত্র তীরে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

‘আইসো বাহে চর বাঁচাই’ স্লোগানে চরের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহষ্পতিবার বেলা ১১টা থেকে চর উন্নয়ন কমিটির আয়োজনে চিলমারীর ব্রহ্মপুত্র নদের দুই তীরে পর্যায়ক্রমে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘কুড়িগ্রাম জেলার ৫৩ শতাংশ মানুষ হতদরিদ্র। জেলায় প্রায় ৮৫০ বর্গ কিলোমিটার চর রয়েছে। এইসব চরে সাত লক্ষাধিক মানুষ বসবাস করে। চরের উন্নয়ন না হলে এসব মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না।’

তিনি আরো বলেন, ‘কুড়িগ্রাম হচ্ছে মঙ্গার পরীক্ষাগার। সবাই মঙ্গা নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু মঙ্গা মুক্ত হয় না। চর মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত চরের মানুষের উন্নয়ন হবে না। তাই চর মন্ত্রণালয় এখন সময়ের দাবি।’

মানববন্ধনে আরো উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব এসএম আশরাফুল ইসলাম রুবেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যার্টনি জেনারেল সাইফুল করিম সুমন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক ও আইনজীবী আজিজুর রহমান দুলু, কুড়িগ্রাম জেলা জজকোর্টের পিপি এ্যাডভোকেট বজলুর রশিদ, চিলমারী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বারী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুন নাহার বিউটি, চিলমারী চর উন্নয়ন কমিটি আহ্বায়ক আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সাবু, মনিরুল আলম লিটু, সদস্য সচিব ফজলুল হক, সদস্য আসাদুজ্জামান রিপন প্রমূখ।

মানববন্ধন শেষে চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল ঘাটে চরের মানুষের সাথে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি নিয়ে বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!