1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

নওদাবস মাদ্রাসা এতিমখানা ও বৃদ্ধাশ্রমে “ইচ্ছে পূরণ প্রজেক্ট” ও ইফতার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন,বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নওদাবস মাদ্রাসা এতিমখানা ও বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হলো “ইচ্ছে পূরণ প্রজেক্ট ও ইফতার বিতরণ” কর্মসূচি। রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে এতিম শিশু ও বৃদ্ধাশ্রমের অসহায় প্রবীণদের চাহিদা পূরণ এবং ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কুমরপুর যুব উন্নয়ন সংসদের সভাপতি আ. গণি মিয়া। বিশেষ অতিথি ছিলেন মেধা বিকাশ কেন্দ্রের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম। এছাড়া রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নওদাবস এতিমখানা ও বৃদ্ধাশ্রমের মুহতামিম মো. শেখ সাদি। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন রশিদ মণ্ডল আদর্শ পাঠাগার, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

বক্তারা তাদের বক্তব্যে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে। ভবিষ্যতে এমন উদ্যোগ আরও ব্যাপক পরিসরে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে এতিম ও বৃদ্ধদের মাঝে ইফতার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে সমাজের অবহেলিত শিশু ও প্রবীণরা এক মুহূর্তের জন্য হলেও ভালোবাসা ও যত্নের পরশ পেয়েছেন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

এই মহতী উদ্যোগটি উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেছে এবং সমাজের আরও মানুষের মধ্যে মানবতার সেবার চেতনাকে জাগ্রত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!