1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলার দাঁভাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সহস্রাধিক দলীয় নেতাকর্মী।

ইফতার মাহফিলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুর রহমানের সভাপতিত্বে ও দাঁতভাঙ্গা ইউনয়িন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রৗমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। এ কারণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের কাছে যেতে হবে। জনগণের মন জয় করতে হবে।

তারা আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রাণখুলে ইফতার করা যায়নি। আজকে শান্তিতে ইফতার মাহফিল করতে পারছি। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!