রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীকে আঠারোদিন আটকিয়ে ধর্ষণ ও ধর্ষণ চিত্র মুঠোফোনে ভিডিও ধারণ মামলার প্রধান আসামি ফজুল(৪৮)ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায় কিশোরীর মামলা রুজুর চব্বিশ ঘণ্টার মধ্যে গতকাল শুক্রবার রংপুরের নব্দিগঞ্জ বাজার থেকে রাজারহাট থানা পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতার ফজলু ড্রাইভার লালমনিরহাট জেলার চর গোকুন্ডার টেংরা মামুদের পুত্র।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)মো: তসলিম উদ্দিন গ্রেফতার সত্যতা নিশ্চিত করে বলেন গতকাল শুক্রবার রাজারহাট থানা পুলিশের অভিযানে রংপুরের নব্দিগঞ্জ বাজার থেকে প্রধান আসামি ফজুল ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে, শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply