1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন’: মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

এনডিটিভি

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ‘ইসলামপন্থী সন্ত্রাসবাদ’ দমন করার লক্ষ্যে কাজ করছে এবং এতে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১৭ মার্চ) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড বলেন, ‘দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন, হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটে আসছে, যা মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।’

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন ক্যাবিনেট ইতোমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে।

‘প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন ক্যাবিনেট এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এটি এখনো একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় রয়ে গেছে,’ বলেন গ্যাবার্ড। বাংলাদেশে ‘ইসলামপন্থী চরমপন্থা ও সন্ত্রাসী উপাদানের উত্থান’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তার বক্তব্যে তিনি ‘ইসলামী খেলাফত’-এর ধারণা এবং বিশ্বব্যাপী চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে কথা বলেন। ‘ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই মতাদর্শ ও উদ্দেশ্যকে অনুসরণ করে—এটি মূলত একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা,’ বলেন তিনি।

গ্যাবার্ড আরও বলেন, ‘এটি স্পষ্ট যে, অন্য যেকোনো ধর্মের অনুসারীরা তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যদি না তারা সেই [চরমপন্থী] গোষ্ঠীর গ্রহণযোগ্য ধর্ম অনুসরণ করে। তারা সন্ত্রাস ও চরম সহিংসতার মাধ্যমে এ মতবাদ বাস্তবায়ন করতে চায়।’

তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের মতাদর্শ চিহ্নিত ও পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি [ট্রাম্প] এটিকে ‘কট্টর ইসলামী সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেন এবং এর উত্থানে সমাপ্তি ঘটাতে চান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!