এল পাইচ
স্পেনে এক মাস পর বসন্ত আসবে। প্রতি বছর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ব্রিটিশ পতঙ্গবিদ রব উইলসন মাদ্রিদের আশপাশের গ্রামগুলোতে প্রজাপতি খুঁজতে বের হন। ২০১৮ সাল থেকে তিনি এই কাজ করছেন। কিন্তু তিনি লক্ষ্য করেছেন, লেপিডোপটেরা প্রজাতির প্রজাপতির সংখ্যা ক্রমেই কমছে।
বিরল প্রজাতিগুলো আরও দুর্লভ হয়ে উঠছে। এটি শুধু স্পেনেই নয়, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে একই প্রবণতা দেখা যাচ্ছে।
মাদ্রিদের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল সায়েন্সেস (এমএনসিএন)-এর পতঙ্গবিদ উইলসন বলেন, ‘সবচেয়ে সহজ উপায় হলো নির্দিষ্ট একটি জায়গায় নিয়মিত পর্যবেক্ষণ চালানো। আমি মাদ্রিদের কাছের শহর কোলমেনার ভিয়েখোতে এই কাজ করি। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে এক-দুই কিলোমিটার হাঁটি এবং নির্দিষ্ট পরিসরে দেখা প্রজাপতিগুলো নথিভুক্ত করি।’ এই পদ্ধতিকে ‘ট্রানসেক্ট’ বলা হয়।
Leave a Reply