1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নাগেশ্বরীতে চুরি করতে এসে হাতেনাতে ধরা মহিলা চোর

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন,বিশেষ প্রতিনিধি:

নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মা মনি সুপার মার্কেটে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লেন এক মহিলা (৪৫)।দোকানের মালিক প্রোঃ মোঃ আবু সাঈদ জানান, এর আগেও একদিন দোকান থেকে কিছু শাড়ি চুরি হয়েছিল, তবে সঠিকভাবে শনাক্ত করতে না পারায় তখন কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ (১০ মার্চ) বিকাল পাঁচটার দিকে ওই মহিলা পুনরায় দোকানে আসেন এবং বিভিন্ন শাড়ি কাপড় দেখতে থাকেন। একপর্যায়ে দোকানদার অন্যদিকে ব্যস্ত হয়ে পড়লে তিনি তিনটি শাড়ি লুকিয়ে ফেলেন। কিন্তু দোকান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই দোকানের মালিক তাকে হাতেনাতে ধরে ফেলেন।

এ সময় স্থানীয়রা জড়ো হয়ে মহিলার পরিচয় জানার চেষ্টা করেন, কিন্তু তিনি একেক সময় একেক পরিচয় দিতে থাকেন। পরবর্তী সময়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা চুরি প্রতিরোধে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তোলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!