1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাজায় ২৪ ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা আগ্রাসনে ২৪ জন ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। শনিবার (৮ মার্চ) গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ এ তথ্য জানিয়েছেন। খবর ইয়েনিসাফাকের।

আন্তর্জাতিক নারী দিবসে জারি করা এক বিবৃতিতে সালামা মারুফ বলেছেন, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে।

তিনি বলেন, ‘মুক্ত বিশ্ব, যারা নারীর অধিকার এবং সাংবাদিকদের প্রতিরক্ষার পক্ষে কথা বলে তাদের সামনেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ‘

তিনি আরও বলেন, নারী হিসেবে তাদের মর্যাদা তাদেরকে ইসরাইলি বাহিনীর হাত থেকে রক্ষা করতে পারেনি।  তাদের সাংবাদিকতার অনাক্রম্যতা তাদেরকে খুনি সত্তা থেকে রক্ষা করতে পারেনি।

মারুফ আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ’ বলেও অভিযুক্ত করেছেন।  তিনি বলেছেন, ‘অনেক প্রতিক্রিয়া নিন্দার বিবৃতিতে সীমাবদ্ধ ছিল যা ভণ্ডামি ও অপর্যাপ্ত। ’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবর মাস থেকে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।  দীর্ঘ ১৫ মাস ধরে চলা এ গণহত্যায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!