1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ীতে মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরত আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরত আলী (৮০) এর মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে জয়নাল হাজারীর বাড়ির উঠানে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল এই রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের আনুষ্ঠানিকতা করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা নুরত আলীর মরদহকে সশস্ত্র সালাম প্রদান ও এক মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান ও স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ফুলবাবু মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ দিন ধরে অ্যাজমাসহ নানা রোগে ভুগছিলেন। বরিবার সকাল সাড়ে ৬ টার দিকে নিজ বাড়িতে মারা যান। তিনি তার জীবদ্দশায় স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন মিশুক প্রকৃতির সাদা মনের মানুষ ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!