1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজিবপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের চর রাজিবপুরে “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, আরডিআরএস, চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালী বের করে উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার ভুমি জাহাঙ্গীর আলম বাবু এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারীর সামাজিক, অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি , নারীর ক্ষমতায়ন ও নারীর সম অধিকার অর্জনের ভুমিকা তুলে ধরে বক্তব্য রাখেন রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সৈয়দা সোনিয়া ইয়াসমিন, রাজিব পুর থানার উপপরিদর্শক বাবুল হোসেন ,চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ও রাজিব পুর সরকারি উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতূল মাওয়া প্রমুখ।

এ সময় ৩টি ইউনিয়নের ২শতাধিক নারী পুরুষ ও যুব সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আয়োজনে আরডিআরএস বাংলাদেশ রাজিবপুর ব্রাঞ্চ হল রুমে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়, এতে মোহনগঞ্জ, কোদালকাটি ও রাজিবপুর আদর্শ যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদে হাতে পুরস্কার তুলে দেন চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর হাসানুজ্জামান ফেডারেশন ক্যাশিয়ার শফি আলম ও ফেডারেশন সহ-সভাপতি শরিফা বেগম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!