1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারীতে নদী ভাঙনে বিলীন বসতবাড়ি, ভাঙন রোধ ও চর মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

মাজহারুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে নদী ভাঙ্গন রোধের দাবিতে ২৮ ফেব্রয়ারি শুক্রবার সকাল ১০টার দিকে সুখের বাতী ধুধু বালু চরে ভাঙ্গন এলাকার হাজারো মানুষ তীব্র ক্ষোপে মানববন্ধনে অংশগ্রহন করেন।

রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে দিশেহারা ভাঙ্গন কবলিত এলাকার হাজার হাজার মানুষ। অসময়ে নদী ভাঙ্গনের ফলে নদী কুলীয় মানুষ গুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। রৌমারী উপজেলাধীন ৬ নং চর শৌলমারী ইউনিয়নের সুখের বাতি ও ঘুঘুমারী গ্রাম ব্র্ধসঢ়;ম্মপুত্র নদের কড়াল গ্রাসে লন্ডভন্ড হয়ে গেছে তাদের বসতবাড়ী। দীর্ঘদিন ধরে ব্রম্মপুত্র নদে ড্রেজিং না করায় ব্রম্মপুত্র নদে নাব্যতা সংকট দেখা দিয়েছ। যার ফলে উজান থেকে নেমে আসা পানির স্রোতে তীব্র আকার ধারণ করে। পানির প্রচন্ড চাপে ঘুঘুমারী ও সুখের বাতি গ্রামটির মাঝদিয়ে নদীটি প্রবল বেগে আঘাত হানছে শুস্ক মৌসুমেই। যার ফলে শুরু হয় প্রচন্ড নদী ভাঙ্গন। এমন ভাঙ্গনের ফলে ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় দুই
কিলোমিটার এলাকার বসতবাড়ীসহ শিক্ষাপ্রতিষ্ঠানসহ ফসলি জমি।

নদী ভাঙ্গনের শিকার হয়ে ঘরবাড়ি হারানো শতাধিক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করলেও খবর নিচ্ছেনা কেউ। কেউ কেউ নিজ এলাকা ছেড়ে
ঢাকাসহ বিভিন্ন শহরের অলিগলিতে ঝুপড়ি ঘরে অতিকষ্টে দিনাতিপাত করছেন। এ যেন দেখার কেউ নেই। বর্ষা মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে রৌমারী উপজেলার ঘুঘুমারী, সুখের বাতি, ইটালুকান্দা, সাহেবের আলগা,
চর গেন্দার আলগা, খেওয়ারচর, খেদাইমারী, পশ্চিম বাগুয়ারচর,বাইস পাড়া, বলদমারা, পশ্চিম পাখিউড়া, ফলুয়ার চর, পালেরচর, ধনারচর, দিগলাপাড়া, তিনতলী , বাগুয়ারচর,
বাইটকামারী, উত্তর খেদাইমারী, দক্ষিণ খেদাইমারী, উত্তর পাখিউড়া, পশ্চিম খনজনমারাসহ ২৫টি গ্রাম ভাঙ্গনের মুখে পড়েছে। নদী ভাঙ্গনের হাত থেকে বেচে থাকার লক্ষে ভাঙ্গন কবলিত এলাকার হাজার হাজার মানুষ ভাঙ্গন রোদে মানববন্ধন করেন।

সরেজমিনে দেখা গেছে নদী ভাঙ্গনে সর্বশান্ত পরিবারের আহাজারী কেউ শুনে না। অসময়ের ভাঙ্গনে সুখের বাতী -আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানটি নদী গর্ভে বিলিন হয়েছে অসময়ের ভাঙ্গনে। নদীর তীরঘেষা অসহায় মানুষ গুলো ভিটামাটি হারিয়ে সড়কের এক কোনে অন্যের বাসঝারে ছাপড়া ঘরে, কেউবা রয়েছে খোলা আকাশের নীচে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে অংশ নেন কুড়িগ্রাম চর মন্ত্রনালয় চাই এর জেলা কমিটির আহবায়ক শফিকুল ইসলাম বেবু সাংবাদিক,সদস্য সচিব আশাফুল হক রুবেল সাংবাদিক,রৌমারী উপজেলা চর মন্ত্রনালয় চাই কমিটির আহবায়ক ইমান আলী ইমান,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তারা সাংবাদিক, রৌমারী উপজেলা যুবদল সভাপতি মনজুরুল ইসলাম মনজু , মহিলা দলেন উপজেলা সভাপতি শিল্পি,
মাজহারুল ইসলাম সাংবাদিক বাংলা টিভিসহ আরও অনেকেই।এ সময় বক্তার্ বক্তব্যে তীব্র ক্ষোপ প্রকাশ করে বলেন আমাদের দাবী নদী ভাঙ্গনের হাত থেকে চরাঞ্চলের অসহায় মানুষদের রক্ষা করতে হবে। দ্বিতীয় দাবী হচ্ছে চর মন্ত্রনালয় চাই দিতে হবে।

অন্যদিকে সর্বহারা সর্বশান্তরা মানববন্ধনে এসে বক্তব্য দেয়ার সময় অঝুরে কান্নায় ভেঙ্গে পরতে দেখা যায়। তাদের দাবী একটাই নদী শাসন করে আমাদের বেচে থাকার সুযোগ করে দেবেন এমন দাবী ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দাদের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!