1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারীতে চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি (কুড়িগ্রাম):

চর বিষয়ক মন্ত্রনালয় গঠনের দাবীতে কুড়িগ্রামের রৌমারীতে চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাব সংলগ্ন স্থানে উপজেলার চর উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। চর উন্নয়ন কমিটি, এটি একটি অরাজনৈতিক সংগঠন।

গত ১৭ ফেব্রুয়ারী কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বেবু ও সদস্য সচিব সাংবাদিক আশরাফুল ইসলাম রুবেলের স্বাক্ষরিত বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমনকে আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারাকে সদস্য সচিব করে প্রথমে ৬ সদস্য বিশিষ্টি কমিটি অনুমোদনের পর ২০ ফেব্রুয়ারী ৭১ সদস্য বিশিষ্ট রৌমারী উপজেলা চর উন্নয়ন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

পরিচিতি সভায় রৌমারী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ইমান আলী ইমন, যুগ্ন আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ন আহ্বায়ক মশিউর রহমান পলাশ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান তারা সভাপতি উপজেলা প্রেসক্লাব, যুগ্ন সদস্য সচিব অধ্যাপক আব্দুল হাই, যুগ্ন সদস্য সচিব নাজিম উদ্দিন আকন্দ, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, শিউলি পারভিন শিল্পী সভাপতি বিএনপি উপজেলা মহিলা দল, বন ও পরিবেশ সম্পাদক নাসির উদ্দিন (অবঃ সেনা সদস্য), সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এলাহী শাহরিয়ার নাজিমসহ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় পরিচিতি সভায় আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!