1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে প্রথমবা‌রের ম‌তো চাষ হ‌চ্ছে গলদা চি‌ংড়ি

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে প্রত্যন্ত গ্রামের পুকুরে দেশীয় মাছের সঙ্গে গলদা চিংড়ি চাষে সফলতা পেয়েছেন চাষিরা। এতে করে মাছ চাষের সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে।

জানা গে‌ছে, উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার এলাকায় পল্লব চন্দ্র রায়ের ৪০শতক জ‌মি‌তে প্রথমবা‌রের ম‌তো কার্প, পাঙ্গাস, সিলভার কাপসহ দেশীয় বি‌ভিন্ন প্রজা‌তির মা‌ছের স‌ঙ্গে গলদা চিংড়ি চাষ ক‌রে‌ছেন। প্রায় সাত মাস আগে ৬০০ পিস গলদা চিংড়ি ছাড়া হয় তার পুকুরে। মাত্র সাত মা‌সের মাথায় পুকু‌রে বড় বড় সাইজের গলদা চিংড়ি মাছ দেখে খু‌শি স্থানীয়রাও।জেলায় মিঠা পানিতে গলদা চিংড়ির চাষ এবা‌রেই প্রথম ব‌লে জানা গে‌ছে।বেসরকারি সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও আরডিআরএস বাংলাদেশের সহায়তায় গলদা চিংড়ি চাষ শুরু ক‌রেন তি‌নি।

মৎস্য চাষী পল্লব চন্দ্র রায় বলেন, এক‌টি ক‌রে চি‌ংড়ি মাছ ৮০-৯০ গ্রাম পর্যন্ত ওজন হ‌য়ে‌ছে। বর্তমান বাজার মূল‌্য প্রায় ১২০০ টাকা কেজি। এতে অন্তত লক্ষাধিক টাকা আয় হ‌বে। এক খরচে দেশী মা‌ছের পাশাপা‌শি গলদা চি‌ংড়ি চাষ করায় খরচ তেমনটা হয়‌নি। সব মি‌লে প্রায় ২৫ হাজার টাকা খর‌চ হ‌য়েছে ব‌লেও জানান তি‌নি।

কু‌ড়িগ্রাম সদর ও রাজারহাট উপ‌জেলায় ১০জন চাষী প্রায় চার একর পুকুরে ছয় হাজার পিস গলদা চিংড়ি চাষ ক‌রে‌ছেন ব‌লে জানা গে‌ছে।

আরডিআরএস বাংলাদেশের কৃষি ইউনিট টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা বলেন, উত্তরবঙ্গে মৎস্য চাষীদের মধ্যে গলদা চিংড়ি চাষে আগ্রহ কম। ত‌বে সুস্বাদু এই মাছ কুড়িগ্রামে চাষ হচ্ছে। এটি বৃদ্ধি করা গেলে আগামীতে উচ্চমূল্যের এই মাছ স্থানীয় চাহিদা পূরণ করে রপ্তানি করা সম্ভব।এতে করে জেলার অর্থনীতিতে নতুন মাত্রায় অগ্রণী ভূ‌মিকা রাখবে।কু‌ড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মুক্তা‌দির খান বলেন, এর আগে জেলার বি‌ভিন্ন মৎস‌্য চাষী‌দের গলদা চিংড়ি চাষে প্রশিক্ষণ দেওয়া হয়ে‌ছিল। সেই থে‌কে তারা উদ্ধুব্ধ হ‌য়ে বি‌ভিন্ন এন‌জিওর মাধ‌্যে‌মে এ মাছ চা‌ষের দি‌কে ঝুঁক‌ছে। জেলায় ২৬ হাজারের অধিক পুকুরে সাড়ে ২০ হাজার চাষী মাছ উৎপাদন করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!