1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারীতে জিয়া মঞ্চ’র নতুন কমিটি গঠন, নেতৃত্বে সৌরভ-রবিউল-রুবেল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

রৌমারী উপজেলা শাখায় নতুন কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী আদর্শভিত্তিক সংগঠন ‘জিয়া মঞ্চ’। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিকুর রহমান সৌরভ, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম এবং সদস্য সচিব মোঃ রুবেল সরকার।  

৩১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ‘জিয়া মঞ্চ’ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আল-আমিন ও সদস্য সচিব এইচ কে হীরা’র যৌথ স্বাক্ষরে অনুমোদন লাভ করে। কমিটি অনুমোদনের পাশাপাশি আগামী ৪৫ দিনের মধ্যে উপজেলার তিনটি ইউনিয়নে নতুন ইউনিয়ন কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক আতিকুর রহমান সৌরভ বলেন, “সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। নতুন নেতৃত্বের হাত ধরে রৌমারীতে ‘জিয়া মঞ্চ’ আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে।”

নতুন সদস্য সচিব মোঃ রুবেল সরকার তার দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, “নতুন কমিটি একসাথে কাজ করে উপজেলা এবং জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করবে।”

এই কমিটি গঠনের মাধ্যমে রৌমারী উপজেলায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ‘জিয়া মঞ্চ’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একটি সংগঠন, যা জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে। স্থানীয়ভাবে সংগঠনটি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ভূমিকা রেখে আসছে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!