1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তিন ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্ত ৩৬৯ ফিলিস্তিনি

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

রয়টার্স

গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে তাদেরকে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়। এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে অনেকে পশ্চিম তীরে গেছে। আর বেশিরভাগই গাজায় যাচ্ছে। ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসেএরই মধ্যে গাজায় পৌঁছেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এতে বলা হয়, তাদেরকে স্বাগত জানাতে গাজার খনি ইউনিসে জড়ো হয়েছেন স্বজনরা। বাসের জানালা দিয়ে ঝুঁকে তাদের দিকে হাত নাড়ছেন মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। ছয় মাস আগে ইসরায়েলের হাতে আটক বাবাকে ফিরিয়ে নিতে আসা এক নারী বলেন, ‘তিনি আমার প্রিয়জন। আমার সমস্ত দুনিয়া। আমি ছোট থাকতেই আমার মা মারা যান। এরপর তার (বাবা) কাছেই বড় হয়েছি। আর ইসরায়েলিরা তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। আজ আমি খুবই আনন্দ বোধ করছি। জীবনের সবচেয়ে বড় আনন্দ।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩৩ ফিলিস্তিনি বন্দি ফেরত এসেছে বলে জানিয়েছেন বিবিসির এক সাংবাদিক।

gaza
ছবি: রয়টার্স।

ওদিকে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরেও দেখা গেছে মুক্ত ফিলিস্তিনিদের নিয়ে রামাল্লায় পৌঁছেছে বাস। তাদের স্বাগত জানাতে জড়ো হয়েছে মানুষ। তাদের কারো কারো হাতে ফিলিস্তিনের পতাকা।

ফিরে আসা এক ফিলিস্তিনি বলেন, ‘আমরা কখনও মুক্ত হতে পারব বলে আশা করিনি। আল্লাহ মহান। তিনি আমাদেরকে মুক্ত করেছেন।’ পশ্চিম তীরে এক ইসরায়েলি সেনাকে হত্যা করার কারণে এই ফিলিস্তিনি দুই মেয়াদে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। তিনি ফিলিস্তিনের আল-আকসা মার্টার্স ব্রিগেডের সাবেক কমান্ডার।

মুক্তি পাওয়া আরেক ফিলিস্তিনি বলেন, ‘এখন আমরা একটু শ্বাস নিতে পারছি।’

এই ফিলিস্তিনিদের মুক্তির আগে হামাস আমেরিকান-ইসরায়েলি ইয়াইর হর্ন এবং রাশিয়ান-ইসরায়েলি সাগুই দেকেল-শেন ও সাশা ত্রুফানভ নামের তিন ইসারয়েলি জিম্মিকে মুক্তি দেয়। এর কিছুক্ষণ পরই ইসরায়েলের কারাগার থেকে বন্দি ফিলিস্তিনিদের নিয়ে বাস যায় পশ্চিম তীর ও গাজায়। প্রথম ধাপে ছয় সপ্তাহের (৪২ দিন) যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি ভেস্তে যাওয়ার যে শঙ্কা দেখা দিয়েছিল, মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস ফের তিন জিম্মিকে মুক্তি দিতে রাজি হওয়ায় তা কেটে যায়। তারপরই হল এ বন্দিবিনিময়।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরপর থেকে ছয়বার ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় হয়েছে। শনিবার তিনজনসহ এ পর্যন্ত মোট ১৯ জন জিম্মি মুক্তি পেয়েছে। এরপর গাজায় এখনও ৭৬ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় অর্ধেক জীবিত বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের।

এর আগে, হামাস ৩৩ জন জিম্মির মধ্যে ১৬ জনকে মুক্তি দিয়েছিল, যাদের মধ্যে পাঁচজন ছিল থাই নাগরিক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!