1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কোরআনে ‘লাইলাতুম মুবারাকা’ বলতে কি শবে বরাতকে বোঝানো হয়েছে?

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক:

আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ কোনো এক রাতকে পবিত্র কোরআনের সুরা দুখানে ‘লাইলাতুম মুবারাকাহ’ বলে অভিহিত করেছেন। আয়াতটি হলো- إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ ‘আমি তো তা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে এবং আমি তো সতর্ককারী। এ রজনীতে প্রত্যক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।’ (সুরা দুখান: ৩-৪)

উল্লেখিত আয়াতে লাইলাতুম মুবারাকাহ বা লাইলাতিন মুবারাকা নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে, আল্লাহ তাআলা শব্দদ্বয়ের মাধ্যমে বোধহয় শবে বরাতকে বুঝিয়েছেন। আসলে এর উদ্দেশ্য শবে বরাত নয়; বরং লাইলাতুম মুবারাকাহ বলতে শবে কদরকেই বোঝানো হয়েছে।

তাবেঈ ইকরিমাহ (রহ)-এর ভুল ব্যাখ্যা থেকেই মূলত মানুষের মধ্যে ভুল ধারণাটা শুরু হয়। ইকরিমাহ বলেছিলেন, এখানে ‘মুবারক রজনী’ বলতে ‘মধ্য শাবানের রাতকে’ বুঝানো হয়েছে এবং এ রাতে গোটা বছরের সকল বিষয়ে ফয়সালা করা হয়। কিন্তু মুফাসসিরগণ ইকরিমার এ মত গ্রহণ করেননি। ইমাম তাবারি বিভিন্ন সনদে ইকরিমার এ ব্যাখ্যা উদ্ধৃত করে প্রতিবাদ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ইকরিমার এ মত ভিত্তিহীন, বরং সঠিক মত হলো- এখানে ‘মুবারক রজনী’ বলতে ‘লাইলাতুল কদর’-কে বুঝানো হয়েছে, যে রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন।

সে রাতকে এক স্থানে লাইলাতুল কদর বা ‘তাকদিরের রাত’ বলে অভিহিত করেছেন। অন্য স্থানে ‘লাইলাতুম মুবারাকা’ বা ‘বরকতময় রজনী’ বলে অভিহিত করেছেন। রাতটি নিঃসন্দেহে রমজান মাসের মধ্যে; কারণ অন্যত্র আল্লাহ ঘোষণা করেছেন যে, তিনি রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এ থেকে প্রমাণিত হয় যে, মুবারক রজনী রমজান মাসে, শাবান মাসে নয়। (তাবারি, তাফসির ২৫/১০৭-১০৯)

পরবর্তী মুফাসসিরগণ ইমাম তাবারির সঙ্গে ঐকমত্য পোষণ করেছেন। তারা বলেছেন যে, ‘মুবারক রজনী’ বলতে এখানে ‘মহিমান্বিত রজনী’ বা ‘লাইলাতুল কদর’ বুঝানো হয়েছে। তাদের মতে, ‘লাইলাতুম মুবারাকা’ এবং ‘লাইলাতুল কদর’ একই রাতের দুটি উপাধি।

এ রাতে ভাগ্য অনুলিপি বা পরবর্তী বছরের জন্য হায়াত-মউত ও রিজিক ইত্যাদির অনুলিপি করা ইত্যাদি বর্ণনাগুলো হাদিস বিশারদদের মতে অত্যন্ত দুর্বল অথবা বানোয়াট।

আলেমরা বলেন, শবে বরাত নিয়ে ভুল বিশ্বাস বা হালুয়া-রুটি বা হৈ-হুল্লুড় ইত্যাদি পেছনে রেখে এ রাতের ফজিলত লাভে সুন্নত মেনে ইবাদত ও তাওবা-ইস্তেগফার করা উচিত। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘পাঁচটি রাত এমন রয়েছে, যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।— ১. জুমার রাত। ২. রজব মাসের প্রথম রাত। ৩. শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত (শবে বরাত)। ৪. ঈদুল ফিতরের রাত। ৫. ঈদুল আজহার রাত।’ (মুসান্নাফে আব্দুর রাজজাক: ৭৯২৭)

শবে বরাতে করণীয় সম্পর্কে  ইমাম ইবনে রজব (রহ) বলেন, ‘মুমিনের কর্তব্য এই যে, এ রাতে খালেস দিলে তওবা করে জিকির, দোয়া ও ইস্তেগফারের জন্য প্রস্ত্তত হয়ে যাবে। যত্নের সঙ্গে নফল নামাজ পড়বে। সওয়াব লাভের আশা নিয়ে ১৫ তারিখের রোজাও রাখবে। তবে অত্যন্ত জরুরি বিষয় হলো- ওইসব গুনাহ থেকে বেঁচে থাকা, যেগুলো এ রাতের সাধারণ ক্ষমা ও দোয় কবুল হওয়া থেকে মানুষকে বঞ্চিত করে দেয়। যেমন শিরক, হত্যা, হিংসা-বিদ্বেষ। এগুলো সবগুলোই কবিরা গুনাহ। আর হিংসা-বিদ্বেষ তো এতই গর্হিত বিষয় যে, এটা অধিকাংশ সময়ই মানুষকে আল্লাহর রহমত ও মাগফিরাত থেকে দূরে সরিয়ে দেয়।

মুসলমান নিয়ে বিদ্বেষ পোষণ করা অত্যন্ত মন্দ প্রবণতা। কর্তব্য হলো- সর্বদা অন্তরকে পরিষ্কার রাখা এবং হিংসা-বিদ্বেষ থেকে পবিত্র থাকা। বিশেষত উম্মাহর পূর্বসূরী ব্যক্তিদের সম্পর্কে অন্তর পুরোপুরি পরিষ্কার থাকা অপরিহার্য, যাতে রহমত ও মাগফেরাতের সাধারণ সময়গুলোতে বঞ্চিত না হতে হয়।’ (লাতাইফুল মাআরিফ পৃ. ১৫৫-১৫৬)

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!