1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আজ পবিত্র শবে বরাত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক:

সারাদেশে আজ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখে রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে উদযাপন করে থাকে, যা ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত।

এই উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি বাণী দিয়েছেন। এছাড়াও, শবে বরাত উপলক্ষে আগামীকাল শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

রাতটি পূর্ণ ইবাদত-বন্দেগি, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ মাহফিল এবং মিলাদ মাহফিলসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। তারা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় বিশেষ মোনাজাত করবেন এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করবেন।

এছাড়া, শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে ওয়াজ করবেন। ভোর ৫টা ৫০ মিনিটে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী।

এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, এবং অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!