কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট এন্ড পেট্রাল পাম্প ওর্নাস অ্যাসাসিয়শনের কুড়িগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারি ) দুপুরে কুড়িগ্রাম মটর মালিক সমিতির প্রধান কার্যালয় হলরুমে কুড়িগ্রামের মেসার্স পনির অ্যান্ড সন্স এর মালিক সাবেক এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমদকে সভাপতি ও নাগশ্বরীর মেসার্স জুলেখা পেট্রোল পাম্পের মালিক আলহাজ্ব জামান আহমেদ কাজলকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব মােহাম্মদ বাবুল আখতার ও বিশ্বজিৎ সাহা পিটু, সহ-সাধারণ সম্পাদক এটিএম গােলাম ফারহাদ হােসেন, নারায়ণ কুন্ডু, আলী হাসান আকিফ, কােষাধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ বাবু, সাংগঠনিক সম্পাদক সমরজিত সাহা রিটু, দপ্তর সম্পাদক মাে: আবু হানিফ, সদস্য আবু তাহের সিদ্দিক বাবলা, এমদাদুল হক সরকার, তানসিরুল ইসলাম, তাপস সরকার। এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় সদস্যগণ বিভিন্ন সমস্যা তুলে ধরে নবনির্বাচিত কমিটির কাছ সমাধানের দাবী করেন। এছাড়া গ্রামগুলোতে যারা লাইসেন্স ছাড়া অবৈধভাবে পেট্রাল ও ডিজেল বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ¯া গ্রহণের অনুরােধ জানান। শেষে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি পরিচালনায় সকলের সহযাগিতা কামনা করেন।
Leave a Reply