1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই: রণধীর জয়সওয়াল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার বক্তব্যগুলো একান্ত ব্যক্তিগত, এতে ভারতের কোন ভূমিকা নেই।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব আজ বিকেল ৫টায় বিদেশ দপ্তরের সাউথ ব্লকে করা হয়েছিল।

তিনি বলেন, তাকে জানানো হয়েছে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ-পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে।

মুখপাত্র আরও বলেন, তবে দুঃখজনক যে, বাংলাদেশের কর্তৃপক্ষের একাধিক বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হয়েছে এবং তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করা হয়েছে। বাংলাদেশের এই বিবৃতিগুলো ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী।

রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার মন্তব্যগুলো তার একান্ত ব্যক্তিগত, এতে ভারতের কোন ভূমিকা নেই। বিষয়টিকে ভারত সরকারের অবস্থান হিসেবে বিবেচনা করলে, তাতে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না।

তিনি বলেন, যদিও ভারত সরকার একটি পারস্পরিক কল্যাণকর সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা চালাবে। তবে আমরা আশা করি, বাংলাদেশও একইভাবে সাড়া দেবে এবং এই পরিবেশকে ব্যাহত না করে উপযুক্ত প্রতিদান দেবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!