1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে রাত পোহালে শুরু হচ্ছে ‘পণ্ডিত’ বই মেলা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে ৭ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পণ্ডিত বই মেলা। ৬ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার সকাল ১১টায় মেলা উদ্বোধন হয়ে বই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পণ্ডিত বই মেলার সভাপতি লেখক ও গীতিকার আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপি এ বই মেলার উদ্বোধন করবেন কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদার। মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন, প্রাবন্ধিক আহমেদ মাযহার। বিশেষ অতিথি হিসেবে কবি ও গীতিকার হাসান ফকিরী প্রমূখ উপস্থিত থাকবেন।

পণ্ডিত বইমেলাকে কেন্দ্র করে চিলমারী উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগীতা ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

পন্ডিত বইমেলার সভাপতি লেখক ও গীতিকার আবু রায়হান জানান, বই মেলা চিলমারীর একটি ঐতিহ্য। ৭ম বারের মতো অনু্িষ্ঠত হচ্ছে এবারের পণ্ডিত বই মেলা। মেলাকে ঘিরে ইতোমধ্যে দেশের নামকরা লেখকরা চিলমারীতে এসেছেন। তারা বুধবার বিকেলে (৫ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে বইমেলা নিয়ে মতবিনিময় করবেন। তিনি আরো বলেন, মেলাকে ঘিরে এবারে বেশ কিছু নতুনত্ব থাকছে। এবার পণ্ডিত বইমেলা নামে নিজস্ব স্টল থাকছে, যেখানে ১ম বারের মতো মেলা সাময়িকী পাওয়া যাবে।

এছাড়াও প্রথমদিন সন্ধ্যায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাকি ২দিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!