1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন সাফজয়ী ‍সুমাইয়া

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

অনেকদিন ধরেই উত্তাল দেশের নারী ফুটবল। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনে ইংলিশ এই কোচের অপসারণ চেয়েছেন অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৭ জন ফুটবলার। বাটলারকে কোচ হিসেবে রাখার সিদ্ধান্ত থেকে বাফুফে সরে না এলে গণ-অবসরের হুমকিও দিয়ে রেখেছেন তারা। কোচ-ফুটবলারদের মধ্যকার চলমান এই দ্বন্দ্বের মাঝেই ভয়ঙ্কর হুমকি পেলেন বাংলাদেশের সাফজয়ী দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া।

ধর্ষণ ও মেরে ফেলার হুমকি পেয়েছেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশ নারী দলের এই ফরোয়ার্ড। সেটাও একবার-দুবার নয়, গত কয়েক ধরে দিন এমন হুমকি পাচ্ছেন তিনি। মঙ্গলবার নিজের ফেরিফাইড ফেসবুক পেজ এ বিষয়ে জানিয়েছেন ২৩ বছর বয়সী সুমাইয়া। টানা হুমকি পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ার কথাও জানিয়েছেন তিনি।

নিজের ছোটবেলার এবং জাতীয় দলের জার্সিতে তোলা দুটি ছবি পোস্ট করে সুমাইয়া লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি মাতসুশিমা সুমাইয়া, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংরেজি মিডিয়ামের ছাত্রী হিসেবে ইন্টার স্কুলে খেলা থেকে শুরু করে মালদ্বীপে লিগ জয় এবং ২০২৪ সালে বাংলাদেশের হয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা আমার জন্য ছিল অম্ল-মধুর ছিল।’

যখন এই পথ বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা; যাদের বাবা-মা চান তারা শুধু পড়াশোনাতেই মনোযোগী থাকুক। আমি দেখাতে চেয়েছি আবেগ এবং সংকল্প যেকোনও প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে। কিন্তু আজ আফসোস করে বলতে হচ্ছে- আমার শিক্ষা, পরিবার, ঈদ- সবকিছু এমন একটি দেশের জন্য উৎসর্গ করেছি, যারা আমাদের সংগ্রামগুলোর প্রশংসা করতে জানে না।’ লিখেছেন তিনি।

কোচ বাটলারের বিরুদ্ধে তোলা অভিযোগ লিখিত আকারে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে দিয়েছেন বিদ্রোহ করা ফুটবলাররা। চিঠিটি ইংরেজিতে লিখে দেওয়ার কাজটি সুমাইয়া করেছেন বলে শোনা যাচ্ছে। এরপর থেকেই নিয়মিতভাবে ধর্ষণ ও মেরে ফেলার হুমকি পাচ্ছেন তিনি। এই বিষয়টি উল্লেখ করে সুমাইয়া তার পোস্টে লিখেছেন, ‘ফুটবল খেলার জন্য বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাসে যে, হয়তো একদিন দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কেউ আসলে ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না।’

‘যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সে সম্পর্কে নিজের এবং সতীর্থদের নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম দক্ষতা আমার আছে। গত কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি; যেসব শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা কল্পনাও করিনি। জানি না এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে কতো দিন লাগবে। তবে এটা জানি, কেবল স্বপ্ন পূরণের জন্য কাউকে যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।’ যোগ করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!