স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার আইসিসির ইভেন্টে যেনো সেমিফাইনাল কিংবা ফাইনালে স্বপ্নভঙ্গের অন্য এক নাম। গত বছর নিউজিল্যান্ডের কাছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। এদিকে পুরুষ ক্রিকেট দলও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরে শিরোপা ছুঁতে পারেনি। এবার অনূর্ধ্ব-১৯ প্রোটিয়া মেয়েদের মন ভাঙল সেই ভারতের নারীরাই।
আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৮২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা।
Leave a Reply