বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩১ জানুয়ারী ২০২৫ রাত ৮টায় কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব বিভাগের ফুলবাড়ী ইউনিয়ন সভাপতি শাহজামাল শাওন এর সভাপতিত্বে সেক্রেটারি কামাল হোসেন এর পরিচালনায় পলাশ আহম্মেদ এর কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম শহর শাখার কর্ম ও শুরা সদস্য জেলা জামায়াতের মানবসম্পদ, আইটি, ও যুববিভাগের কো-অর্ডিনেটর সাবেক শিবিরের উপজেলা সভাপতি আব্দুল করিম সরকার কাজল,উপজেলা যুববিভাগের সভাপতি মাস্টার বেলাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দূস সোবান,খোরশেদ আলম,রাসেল সরকার। সমাবেশ শেষে ৯ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয় হাবিবুর রহমান হাব্বুল কে সভাপতি পলাশ আহম্মেদ কে সেক্রেটারি ও আবুল হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ১১ জনের কমিটি ও ২৫ জন সদস্য বিশিষ্ট তালিকা প্রকাশ করা হয়।
এ ছাড়াও একই দিনে সন্ধ্যা ৬ টায় খামারের বাজারেও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুববিভাগের ফুলবাড়ী ইউনিয়ন সভাপতি শাহজামাল শাওন, প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম শহর শাখার কর্ম ও শুরা সদস্য,জেলা জামায়াতের মানবসম্পদ, আইটি, ও যুববিভাগের কো-অর্ডিনেটর সাবেক শিবিরের উপজেলা সভাপতি আব্দুল করিম সরকার কাজল।সভাপতিত্ব করেন লুৎফর রহমান।
Leave a Reply