1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

রয়টার্স

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রিগান বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজ এবং একটি ইউ.এস. আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতের দিকে মাঝ আকাশে সংঘর্ষের পর উড়োজাহাজ ও হেলিকপ্টার পটোম্যাক নদীতে পড়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশ কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন, দুর্ঘটনার স্থান থেকে ১৮টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিবিসি জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিল। সামরিক হেলিকপ্টারটি ৩ জন মার্কিন সৈন্য ছিলেন।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বুধবার রাতে জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক উড়োজাহাজের সাথে রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে একটি সিকরস্কি এইচ-৬০ হেলিকপ্টারের মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে।

পিএসএ আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট ৫৩৪২ পরিচালনা করছিল। এফএএ-এর তথ্য অনুসারে, ফ্লাইটটি কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করে।

পুলিশ বলেছে, দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবার রাতে জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনা নিয়ে আরও তথ্য সংগ্রহ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!