1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মদিনায় ‘নবীর কদম’ প্রকল্পের উদ্বোধন করল সৌদি সরকার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মহানবী মোহাম্মদ (সা.) মক্কা থেকে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, সেই ঐতিহাসিক পথটি পুনরায় তৈরি করার লক্ষ্যে ‘নবীর কদম’ নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সোমবার (২৭ জানুয়ারি) মদিনা নগরীর উত্তর দিকে উহুদ পর্বতের কাছে মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান এ প্রকল্পের উদ্বোধন করেন বলে জানিয়েছে গাল্ফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘নবীর কদম’ প্রকল্পে মক্কাকে মদিনার সঙ্গে সংযুক্ত করা ৪৭০ কিলোমিটারের একটি পথ রয়েছে, এর ৩০৫ কিলোমিটার হেঁটে যাওয়া যাবে। ৪১টি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করে এই পথের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আর এগুলো সঙ্গে সম্পর্কিত পাঁচটি স্টেশন হিজরতের সময় ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করবে। দর্শনার্থীদের বিস্তারিত জানাতে একটি হিজরত জাদুঘরও থাকবে।

ss

এই গমনপথ বরাবর ৮টি স্টেশন হিজরতের বিষয়ে ধারণা দেবে। আর পথ সংলগ্ন ৩০টির বেশি রেস্তোরাঁ ও ৫০টি দোকান দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।

দৈনিক ১২ হাজার দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন, এমনভাবে প্রকল্পের নকশা করা হয়েছে। এই প্রকল্প ইতিহাস, আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে তা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!