স্পোর্টস ডেস্ক:
ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের তারকা পেসার বুমরাহ।
গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের নাম সোমবার প্রকাশ করেছে আইসিসি।
সেরার লড়াইয়ে বুমরাহ হারিয়েছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে।
ভারতের প্রথম পেসার ও ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। ২০০৪ সালে রাহুল দ্রাবিড়, ২০০৯ সালে গৌতাম গাম্ভির, পরের বছর ভিরেন্দার শেবাগ, ২০১৬ সালে রাভিচান্দ্রান অশ্বিন ও ২০১৮ সালে ভিরাট কোহলি পুরস্কারটি পান।
পিঠের চোট কাটিয়ে ২০২৩ সালের শেষ দিকে ফেরার পর থেকে টেস্ট ক্রিকেটে বোলারদের মধ্যে আধিপত্য করছেন বুমরাহ। ২০২৪ সালে এই সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি অনেকটা ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ উইকেট নিতে পারেন ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন।
টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১৫ এর নিচে বোলিং গড়ে এক পঞ্জিকাবর্ষে অন্তত ৭০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন বুমরাহ। প্রথম বোলার হিসেবে চার হাজারের কম রান দিয়ে ২০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি গত বছর।
Leave a Reply