1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

জভেরেভকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট ধরে রাখলেন সিনার

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আজ মুখোমুখি হয়েছিলেন আলেক্সান্ডার জভেরেভ ও ইয়ানিক সিনার। শিরোপার লড়াইয়ে আজ সিনারের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি জভেরেভ। টানা তিন সেটে জভেরেভকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন ইতালিয়ান তারকা সিনার।

শিরোপার লড়াইয়ে আজ জভেরেভকে ৬-৩, ৭-৬, ৬-৩ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন সিনার। ইতালিয়ান তারকা জিতলেন নিজের ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা।

২০২৪ সালেও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সিনার। এরপর গত বছর ইউএস ওপেনেও শিরোপা জিতেছিলেন সিনার। টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ইতালিয়ান এই তারকা।

বছরের প্রথম এই গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে বেন শেলটনকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন সিনার। অন্যদিকে সেমিতে জভেরেভ মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচের। তবে প্রথম সেটে হারার পরই ইনজুরির কারণে জোকোভিচ ওয়াক আউট করলে বিজয়ী হয়ে ফাইনালে ওঠেন জভেরেভ।

তবে ফাইনালে শিরোপার স্বপ্নভঙ্গ হলো জভেরেভের। প্রথম সেটে হারের পর আর ঘুরে দাড়াতে পারেননি জার্মান এই তারকা। এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার মাধ্যমে এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সিনার। টেনিসের ইতিহাসে পঞ্চম খেলোয়াড় হিসেবে হার্ডকোর্টে টানা তিনটি শিরোপা জিতলেন ইতালিয়ান এই তারকা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!