1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তিস্তার ন্যায্য হিস্যার পানি ও মেগাপ্রকল্প বাস্তবায়নে দুলুর ৪৮ ঘন্টার কর্মসূচি ঘোষনা 

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

এনামুল হক, রাজারহাট প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘন্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচির ঘোষণা করেন।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক,সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।শনিবার বিকালে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে জেলা বিএনপির আহবায়ক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের জেলা সমন্বয়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক হাসিবুল ইসলাম হাসিব, সচিব সোহেল হোসাইন কায়কোবাদ। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মারজান, উপজেলা মহিলা দলের সভানেত্রী, মোছাঃ হাওয়া বেগম, কুড়িগ্রাম জেলা জাসাস আহবায়ক হাবিবুর রহমান, জেলা যুবদল সভাপতি রায়হানুল কবীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুসসহ আরও অনেকে। প্রস্তুতিমুলক জনসভায় বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙ্গনে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব থাকায় তিস্তা নদীর ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে।বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘণ্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!