অনলাইন ডেস্ক:
ভারতের কর্ণাটক রাজ্যে সম্প্রতি এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে পূর্ব বেঙ্গালুরুতে গৃহকর্মী হিসাবে কাজ করা ২৮ বছর বয়সী ওই বাংলাদেশি মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পুলিশ নিশ্চিত করেছে, মহিলাটিকে যৌন নিপীড়ন করা হয়েছিল এবং তাকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। ডিসিপি (পূর্ব) ডি দেবরাজ বলেন, “আমরা ধর্ষণ ও হত্যার মামলা নিয়েছি এবং অভিযুক্তদের জন্য একটি অনুসন্ধান শুরু করেছি।”
তিন সন্তানের জননী নির্যাতিতা উত্তর বেঙ্গালুরুতে বসবাস করতেন। তার স্বামী বিবিএমপি-তে পৌরকর্মী হিসেবে কাজ করেন।
পুলিশের মতে, তিনি সম্ভবত অবৈধভাবে ভারতে অভিবাসী ছিলেন। মহিলা বৃহস্পতিবার বিকেলে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। তার স্বামী বাড়ি ফিরে না আসায় সন্ধ্যার পরে তাকে নিখোঁজ বলে জানান।
পুলিশ শুক্রবার সকালে লেক বেডের কাছে ভ্যানিটি ব্যাগ, জুতা, চুড়িদার এবং মোবাইল ফোনসহ তার জিনিসপত্রসহ তার লাশ উদ্ধার করে।
Leave a Reply