1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন করা হলো যুক্তরাষ্ট্রে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

নিউজ.এমএম

লাস ভেগাসে অনুষ্ঠিত ২০২৫ সালের প্রযুক্তি পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক্স শো-তে (সিইএস) প্রথমবারের মতো ফ্লাইং ইলেক্ট্রিক মোটরসাইকেল বা উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন করেছে ই-বাইক নির্মাতা প্রতিষ্ঠান রিক্টর। স্কাইরাইডার এক্স১ নামের এই উড়ন্ত বাইক যাত্রীবাহী উড়োজাহাজ প্রযুক্তিতে এক বিপ্লবী অগ্রগতি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

রিক্টর জানিয়েছে, “উভচর এই যানটি মাটি ও আকাশ উভয় ক্ষেত্রেই চলাচল করতে সক্ষম। এটি ব্যবহারকারীদের চলাচলে সর্বোচ্চ স্বাধীনতা দেবে।”

স্কাইরাইডার এক্স১-এ উন্নত প্রযুক্তি ও স্থায়িত্ব নিশ্চিত করতে ৪ অক্ষ বিশিষ্ট এবং ৮ প্রপেলার বিশিষ্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর কাঠামো তৈরি করা হয়েছে কার্বন ফাইবার কম্পোজিট এবং অ্যাভিয়েশন-গ্রেড অ্যালুমিনিয়ামের সমন্বয়ে।

প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে এটি একটানা ৪০ মিনিট পর্যন্ত উড়তে সক্ষম। পাশাপাশি, এতে ৫০ কিলোওয়াটের অনবোর্ড ডিসি চার্জিং স্টেশন রয়েছে। এটি ভ্রমণকে আরো সহজ ও চিন্তামুক্ত করবে।

ছবি: সংগৃহীত

এই উড়ন্ত বাইকে রয়েছে স্বয়ংক্রিয় রুট পরিকল্পনা ব্যবস্থা। এটি গন্তব্য অনুযায়ী সবচেয়ে কার্যকর উড়াল পথ নির্ধারণ করতে পারে।

এছাড়া, এটি পরিবেশ ও আবহাওয়ার সাথে খাপ খাইয়ে ওড়ার উচ্চতা, গতি এবং দিক স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম।

গন্তব্য নির্ধারণের পর স্বয়ংক্রিয়ভাবে টেক-অফ ও ল্যান্ডিংয়ের সুবিধাও রয়েছে এতে। যারা নিজের হাতে নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য রয়েছে ম্যানুয়াল অপশনসহ জয়স্টিক।

নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে স্কাইরাইডার এক্স১-এ ত্রিমুখী রিডানড্যান্ট ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে। ফলে, একটি ইঞ্জিন ব্যর্থ হলেও উড়ন্ত বাইকটি নিরাপদে পরিচালনা করা যাবে।

এতে রয়েছে ব্যাটারি সুরক্ষা ব্যবস্থা ও ইমার্জেন্সি প্যারাসুট। এটি যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!