1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হার্ট ব্লকের সাধারণ লক্ষণ এগুলো

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

ফিচার

আজকাল কম বয়সেই অনেকেই হৃদরোগে আক্রান্ত হচ্ছে। জিমে ওয়ার্কআউট করা, খেলা কিংবা নাচার সময়ও অনেকে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। অনেকসময় হাসপাতালে নেওয়ার পথে রোগীর মৃত্যু হয়।

কোনো ব্যক্তির যদি হার্টে ব্লকেজ থাকে তাহলে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই সময়মতো এটি শনাক্ত করা জরুরি। হার্ট ব্লক হয়ে শরীরে কিছু লক্ষণ দেখা দেয়। এসব লক্ষণ সম্পর্কে চলুন জেনে নিই-

heart-attack1

বুকে অস্বস্তি

হৃদরোগের ঝুঁকির সবচেয়ে সাধারণ লক্ষণ এটি। যদি ধমনী অবরুদ্ধ কিংবা হার্ট অ্যাটাক হয় তাহলে বুকে ব্যথা, টান বা চাপ অনুভব করতে পারেন। এই অনুভূতি সাধারণত কয়েক মিনিটের বেশি স্থায়ী হয়। বিশ্রামের সময় কিংবা কোনো কাজ করার সময়—উভয়ক্ষেত্রেই এমনটা ঘটতে পারে। যদিও রিপোর্ট অনুযায়ী বুকে ব্যথা ছাড়াও হার্টের সমস্যা হতে পারে।

মাথা ঘোরা অনুভব

ব্লকের কারণে হার্টের ভারসাম্য নষ্ট হতে পারে। যার কারণে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতে পারেন। অন্যান্য কারণেও এমনটা অনুভূত হতে পারে। হঠাৎ অস্থির লাগলে, মাথা ঘুরালে, শ্বাস নিয়ে অসুবিধা হলে সতর্ক হোন।

pain

বমি বমি ভাব, বদহজম, অম্বল বা পেটে ব্যথা

কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব, বদহজম, অম্বল বা পেটে ব্যথার মতো উপসর্গগুলো হার্ট অ্যাটাকের আগাম বার্তা দেয়। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এসব উপসর্গ বেশি দেখা যায়।

ঘাম

কোনো কারণ ছাড়াই কি ঠান্ডা ঘাম হচ্ছে? এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। হঠাৎ করে কোনো কারণ ছাড়া অতিরিক্ত ঘামালে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন।

heart_block

হার্ট ব্লকের কারণ

হার্ট ব্লকেজ এথেরোস্ক্লেরোসিস দ্বারা সৃষ্ট হয়। এটি এমন একটি অবস্থা যেখানে করোনারি ধমনীতে প্লেক জমা হয়, যা সরু হয়ে যায়। ফলে রক্ত চলাচল কমে যায়। হার্ট ব্লকের কিছু সাধারণ কারণ হলো-

  • উচ্চ কোলেস্টেরলের মাত্রা
  • উচ্চ রক্তচাপ
  • ধূমপান
  • ডায়াবেটিস
  • স্থূলতা
  • খারাপ জীবনধারা
  • হৃদরোগের পারিবারিক ইতিহাস

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!