1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘোড়াঘাটে আইরিশ গণিত উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

ফাহিম হোসেন রিজু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

গণিত হোক চিত্ত অভয়, গণিতে আসুক বিশ্বজয় এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুুরের ঘোড়াঘাট উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থী বন্ধুদের গণিত ভীতি দুর করা এবং শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা উন্নয়ন বৃদ্ধি করার লক্ষ্যে আইরিশ গণিত অলিম্পিয়াড উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার প্রথম পর্বে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত আইরিশ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াড পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণির প্রায় ৪শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরে বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্বে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে ৬টি গ্রুপে ১৮ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। মূল্যায়ন শেষে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে সম্মাননা স্বারক ক্রেস্ট ও সনদপত্র প্রদান

অনুষ্ঠানে সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জুলফিকার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, রাণীগঞ্জ আদর্শ বিদ্যা নিকেতনের পরিচালক লায়ন মোঃ রুহুল আমিন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াকিল, ডিজিএম কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র সরকার, রাণীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, রুবেল খন্দাকার, বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের মুভার্স সুবোধ কুমার ঘোষ অন্তু সহ অনেকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!