1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রাম কলেজ মাঠ পরিদর্শনে জামায়াতের সেক্রেটারি জেনারেল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে যথাযথভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কলেজ মাঠ পরিদর্শন করেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি সরকারি কলেজ মাঠে এসে সার্বিক খোঁজ খবর নেন।  এসময় সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

মাগরিবের নামাজের পরে সরকারী কলেজের মাঠ পরিদর্শনে আরো ছিলেন রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক গোলাম রব্বানী, জেলা জামায়াতের আমীর মাওলানা মো. আবদুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. নিজাম উদ্দিন, জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, পৌর জামায়াতের আমীর মো. আব্দুস সবুর খান এবং সেক্রেটারী মতিউর রহমানসহ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ উপস্থিত জামায়াতের নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এদিকে তীব্র ঠান্ডা উপেক্ষা করে জেলা জামায়াতের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা আমীরসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে যোগাযোগ এবং পোস্টারিং কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রেখেছেন বলে জামায়াত সূত্রে জানা যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!