1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় এখন শীর্ষে যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

ইকোনমিক ডেস্ক:

বাংলাদেশ ব্যাংক বলছে, টানা তিম মাস ধরে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

গত বছরের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স আসা উল্লেখজনক পরিমাণে বেড়েছে। ফলে দীর্ঘদিন ধরে রেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে থাকা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) পেছনে ফেলেছে দেশটি।

২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসের প্রবাসী আয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায়, এ তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

একই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে এসেছে ৯৯০ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়াও সবচেয়ে বেশি রেমিট্যান্স আসা প্রথম ১০টি দেশের মধ্যে আরও রয়েছে যথাক্রমে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আগস্টে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে ২৯৩.৪ মিলিয়ন ডলার। পরের মাসে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৩৯০ মিলিয়ন ডলার। সে হিসেবে এক মাসের ব্যবধানে দেশটি থেকে রেমিট্যান্স বেড়েছে ৩৪ শতাংশেরও বেশি।

এরপর অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো রেমিট্যান্স বেড়ে দাঁড়ায় ৫০০ মিলিয়ন ডলার। সে হিসেবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২৮ শতাংশেরও বেশি। আর নভেম্বরে রেমিট্যান্স বেড়ে দাঁড়ায় ৫১১.৯ মিলিয়ন ডলার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!